মিরপুর-ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি

২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক ‘বোমা সদৃশ’ বস্তু পাওয়ার খবরে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। বিষয়টি যাচাই করতে ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

 

সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, দুই স্থানে একযোগে সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পাওয়ার পর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বস্তুগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, মিরপুর-১০ মেট্রো স্টেশনের নিচে পাওয়া বস্তুটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

অন্যদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের একটি পিলারের পাশে একটি সন্দেহজনক বস্তা পাওয়া গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট মোতায়েন করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে বস্তুগুলো পরীক্ষা করছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই দুই স্থানে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখনো কোনো বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়নি।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted