কথা বলুন, সম্পর্ক বাঁচুক

39 বার পঠিত

শিক্ষার্থী,গালিবা আনতারা সোয়ারা

কথা বলুন, সম্পর্ক বাঁচুককথা বলুন, সম্পর্ক বাঁচুকঃ

প্রতিটি সম্পর্কের ভিত্তি হোক বিশ্বাস, আন্তরিকতা এবং খোলামেলা যোগাযোগ। হাজারো মান-অভিমান, রাগ কিংবা জেদের পরেও সম্পর্ক টিকে থাকুক ভালোবাসার শক্তিতে। কারণ প্রতিটি সম্পর্কের নিজস্ব এক সুর আছে—মায়া, মমতা, স্নেহ আর ভালোবাসার এক অপূর্ব বন্ধন।

 

বেশিরভাগ সম্পর্কই ভেঙে যায় বড় কোনো কারণে নয়; বরং ছোট ছোট ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা না-বলা কথার কারণে। তাই পরিস্থিতি যতই কঠিন হোক, কথা বলা বন্ধ করবেন না। কারণ নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে।

 

একবার ভেবে দেখুন—যদি আজই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, কিংবা আর কখনো কথা বলার সুযোগ না আসে, তাহলে কি সেই না-বলা কথাগুলোর আফসোস নিয়ে থাকতে পারবেন? হাজারো সুন্দর স্মৃতির মাঝে একটি তিক্ত স্মৃতিই কি তখন সবচেয়ে বেশি কষ্ট দেবে না?

 

জীবন খুবই ছোট—এ কথা আমরা সবাই জানি। কিন্তু দুঃখ, অভিমান আর দূরত্ব সেই ছোট জীবনকেও অনেক দীর্ঘ ও ভারী করে তোলে। তাই মন খুলে কথা বলুন। প্রয়োজন হলে তর্ক করুন, ঝগড়া করুন, রাগ প্রকাশ করুন—তবুও যোগাযোগ বন্ধ করবেন না। কারণ সম্পর্ক টিকে থাকে কথোপকথনে, নীরবতায় নয়।

 

শুধু অন্যের সঙ্গেই নয়, নিজের সঙ্গেও কথা বলুন। নিজের অনুভূতিকে বুঝুন, নিজের মনকে সময় দিন।

 

মনে রাখবেন, আন্তরিক কথোপকথন অনেক জটিল সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু কথা বলা বন্ধ হয়ে গেলে মানুষ যেমন দূরে সরে যায়, তেমনি সম্পর্কও ধীরে ধীরে ভেঙে পড়ে।

 

তাই মন খুলে কথা বলুন, সম্পর্ককে গুরুত্ব দিন, চাপমুক্ত থাকুন এবং ভালোবাসায় ভরা সুন্দর ও নিরাপদ জীবন উপভোগ করুন।

 

শিক্ষার্থী, বাংলা বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted