সাগর-রুনি হত্যা : ১২৮ বার পেছাল প্রতিবেদন দাখিল

54 বার পঠিত

অনলাইন ডেস্ক

 

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়িয়েছে আদালত। সর্বশেষ আদেশ অনুযায়ী, আগামী ২৭ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে বহুল আলোচিত এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৮তমবারের মতো পিছিয়ে গেল।

 

তনু হত্যা : সাবেক সেনাসদস্যসহ আরও দুজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এ দিন নির্ধারণ করেন।

 

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেননি। তিনি আদালতে উপস্থিত হয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে ব্যাখ্যা দেন। শুনানি শেষে আদালত আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।

 

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম (অরুন নামে পরিচিত), আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান।

 

বর্তমানে তানভীর রহমান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে মুক্ত হয়ে পলাতক। অন্য আসামিরা কারাগারে রয়েছেন।

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নিহত হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত শুরু করে শেরেবাংলা নগর থানা পুলিশ। কয়েক দিনের মধ্যেই তদন্তভার যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর কাছে। তবে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় একই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

 

দীর্ঘদিন তদন্তে অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। পাশাপাশি ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

 

এর ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ২০২৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করে। এরপরও মামলার তদন্ত এখনো শেষ হয়নি এবং প্রতিবেদন দাখিল বারবার পিছিয়ে যাচ্ছে।

 

Visit Our Another Website :  Pathok BD

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted