নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পেয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
নতুন পে-স্কেলে চমক, শুরুতেই বাড়ছে মূল বেতন |
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় খাঁটি স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য ভ্যাটসহ ঘোষণা করা হয়েছে। তবে অলংকারের ডিজাইন, ওজন ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।
বাজুস আরও জানিয়েছে, রুপার অলংকারে ভ্যাট সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে পৃথকভাবে সিদ্ধান্ত জানানো হবে।
























