ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির নেতৃত্বে সুদীপ্ত-শামিত আনাম

সাকিবুল হাছান 

 

ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির (ডিইউটিএস) ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত মজুমদার বাঁধন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শামিত আনাম।

 

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইউটিএসের উপদেষ্টা ও অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক মঈন সৈয়দ, ছাত্র উপদেষ্টা মো. সাঈদ হাসান এবং সায়মা শাহরিয়ার রহিতি।

 

নবনির্বাচিত সভাপতি সুদীপ্ত মজুমদার বাঁধন বলেন, “ভ্রমণ আমাদের শুধু নতুন জায়গার সঙ্গে পরিচয় করায় না, বরং শেখায় নতুন অভিজ্ঞতা অর্জন, ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং দলগত জীবনের মূল্যবোধ। ডিইউটিএস সবসময়ই ‘এক্সপ্লোর, লার্ন অ্যান্ড শেয়ার’ মূলমন্ত্রে বিশ্বাস করে। আশা করি, সবার সহযোগিতায় এই সংগঠনকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারব।”

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শামিত আনাম বলেন, “বাংলাদেশের পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ভ্রমণ পরিবেশ গড়ে তোলা জরুরি। আমাদের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে নতুন দৃষ্টিভঙ্গি এবং অভিনব কর্মপদ্ধতির মাধ্যমে জাতীয় সম্পদে রূপান্তর করাই হবে আমার নেতৃত্বের প্রধান অঙ্গীকার।”

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted