গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

৩৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি 

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোডাউনটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন।

 

খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম সকাল ৯টার দিকে জানান, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted