মেসে অতর্কিত হামলায় আহত ঢাকা কলেজ শিক্ষার্থী, ঢামেকে ভর্তি

ঢাকা কলেজ প্রতিনিধি:

 

রাজধানীর লালবাগ এলাকায় একটি মেসে অতর্কিত হামলার শিকার হয়েছেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। পাশের কক্ষের এক নেশাগ্রস্ত ব্যক্তি হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীর নাম তাহের হোসেন নয়ন। তিনি ঢাকা কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (২০২৩–২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

আহত শিক্ষার্থীর বন্ধু মাসুদ রানা জানান, খবর পেয়ে সহপাঠীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাহেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ভর্তি করা হয়। পরে অভিযুক্তকে খুঁজতে মেসে গেলে তাঁকে পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, পরে বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে গেলে স্থানীয় কয়েকজনকে নিয়ে তাঁদের ঘিরে ফেলা হয়। পরিস্থিতি বিবেচনায় তাঁরা লালবাগ থানায় গিয়ে আইনি সহায়তা চান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখকরাহয়েছে, ২৩ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে মেসের টাকার হিসাব-নিকাশকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি কক্ষের দরজা বন্ধ করে তাহের হোসেন নয়নের মাথায় তালা দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে বন্ধুদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁর সহপাঠীরা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। লালবাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted