মেসির জন্য আবেগ উজাড় করে যা লিখলেন পরীমণি

23 বার পঠিত

বিনোদন ডেস্ক:

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও প্রকাশ্যে জানালেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসা। বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।

 

ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লেখেন, “ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…”। সংক্ষিপ্ত এই বার্তাতেই ফুটবল তারকার প্রতি অভিনেত্রীর গভীর অনুরাগ ফুটে ওঠে।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ব্যাপক সাড়া পড়ে। অসংখ্য লাইক, মন্তব্য ও শেয়ারে পোস্টটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মেসির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশের পাশাপাশি পরীমণির আবেগঘন বার্তার প্রশংসা করেন।

 

উল্লেখ্য, পরীমণি দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি নিয়মিত মেসি ও আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন প্রকাশ করে থাকেন। এবারও বৃষ্টিভেজা দিনে এক লাইনের আবেগময় বার্তায় প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted