অন্বেষণের ৫০ শিক্ষার্থীকে পবিত্র কোরআন উপহার দিলেন সরকার জহিরুল হক মিঠুন

7 বার পঠিত

সাকিবুল হাছান

ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড) পরিচালিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি কোচিং সেন্টার ‘অন্বেষণ’-এর ৫০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন।

শিক্ষার্থীদের ধর্মীয় চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের মানসিক প্রশান্তি ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ‘দ্বীনের পথ’ সংগঠনের সৌজন্যে এ কার্যক্রম আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাসেডের সভাপতি আরাফাত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবদল নেতা এমদাদুল হক সবুজ, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, ছাত্রনেতা মো. রহমত উল্লাহ, বাসেডের সাবেক সহ-সম্পাদক উজ্জ্বল মাহমুদ, সাবেক সহ-সম্পাদক শুভ চক্রবর্তী, বাসেডের ক্রীড়া সম্পাদক এন আই জিহাদসহ সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সরকার জহিরুল হক মিঠুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণের এই গুরুত্বপূর্ণ সময়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চারও প্রয়োজন রয়েছে। তিনি ‘অন্বেষণ’-এর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শিক্ষার্থীরা পবিত্র কোরআন শরীফ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।অন্বেষণের ৫০ শিক্ষার্থীকে পবিত্র কোরআন উপহার দিলেন সরকার জহিরুল হক মিঠুন

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড) পরিচালিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি কোচিং সেন্টার ‘অন্বেষণ’-এর ৫০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন।

শিক্ষার্থীদের ধর্মীয় চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের মানসিক প্রশান্তি ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ‘দ্বীনের পথ’ সংগঠনের সৌজন্যে এ কার্যক্রম আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাসেডের সভাপতি আরাফাত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবদল নেতা এমদাদুল হক সবুজ, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, ছাত্রনেতা মো. রহমত উল্লাহ, বাসেডের সাবেক সহ-সম্পাদক উজ্জ্বল মাহমুদ, সাবেক সহ-সম্পাদক শুভ চক্রবর্তী, বাসেডের ক্রীড়া সম্পাদক এন আই জিহাদসহ সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সরকার জহিরুল হক মিঠুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণের এই গুরুত্বপূর্ণ সময়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চারও প্রয়োজন রয়েছে। তিনি ‘অন্বেষণ’-এর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শিক্ষার্থীরা পবিত্র কোরআন শরীফ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted