স্টার্কের তাণ্ডবে মাত্র ৫৬ রানে ৯ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

177 বার পঠিত

খেলা ডেস্ক 

 

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুতেই মিচেল স্টার্কের পেস ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ।

 

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আর বল হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মিচেল স্টার্ক। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে বাংলাদেশকে বড় ধাক্কা দেন তিনি। সাদমান ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হন।

 

এরপর স্টার্কের দ্বিতীয় ওভারেও উইকেট হারায় বাংলাদেশ। ওয়াইড ইয়র্কার খেলতে গিয়ে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। তিনিও রানের খাতা খুলতে পারেননি।

 

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি। লেগ স্টাম্পের বাইরের বল আম্পায়ার্স কলের কারণে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ফলে গোল্ডেন ডাক নিয়েই ফিরতে হয় তাঁকে।

 

এরপর মিচেল স্টার্কের চতুর্থ শিকার হন মুমিনুল হক। ১৬ বলে ৯ রান করে আউট হন বাঁহাতি এই ব্যাটার।

হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও লিটন দাস প্রথম বলটি সামলে দেন। তবে পরের বলেই স্টার্কের পঞ্চম শিকার হন লিটন। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার সংখ্যা ১৯-এ নিয়ে গেলেন অস্ট্রেলিয়ার এই পেসার।

 

১২ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশের সামনে টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল। নিউজিল্যান্ডের ২৬ রান ছিল টেস্ট ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। তবে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়ে তোলায় সেই লজ্জার রেকর্ড থেকে আপাতত বেঁচে যায় বাংলাদেশ।

 

তবে মুশফিকও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪২ বলে ৫ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন তিনি।

শেষ পর্যন্ত ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান সংগ্রহ করে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। স্টার্ক ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর।

 

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest

0 Comments
Oldest
Newest Most Voted