শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

 

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

গত কয়েকদিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রশ্নফাঁসের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে দলটি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিল।

শুক্রবারও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় থেকে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর সামনে আসে।

 

শিক্ষার্থীদের দাবি, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিচারের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted