কলকাতায় খেলতে পারে ব্রাজিল, আলোচনায় ছিল বাংলাদেশও

14 বার পঠিত

স্পোর্টস ডেস্ক:

 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল আগামী অক্টোবর মাসে ভারত সফরে এসে কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ম্যাচটি আয়োজনের বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতীয় আয়োজকদের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার নতুন ‘সুপার উইন্ডো’ ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

অক্টোবরের শুরুতে তৃতীয় ম্যাচটি কলকাতায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুরুতে চারটি ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনায় ছিল এবং সম্ভাব্য ভেন্যুর তালিকায় বাংলাদেশের নামও ছিল। তবে দীর্ঘ ভ্রমণ, খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত তিনটি ম্যাচেই সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নেয় সিবিএফ। সিঙ্গাপুরও ব্রাজিলকে আতিথ্য দেওয়ার আগ্রহ দেখালেও তাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি।

 

কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হলে শহরটির সমৃদ্ধ ফুটবল ইতিহাসে যুক্ত হবে নতুন অধ্যায়। এর আগে ১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন ফুটবল কিংবদন্তি পেলে। পরে দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিও কলকাতায় খেলেছেন।

 

তবে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ম্যাচটির ঘোষণা দেয়নি। যদিও ইএসপিএন ব্রাজিলের দাবি, বিষয়টি নিয়ে আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted