গালিবা আনতারা সোয়ারা
আলো খুঁজো নাকো অন্য কারোর মাঝে
আলো নিভে যাবে অপ্রাপ্তির ভারে
আকাশ পানে মুখটি করে কবে আর কত দুঃখের কথা!
প্রকৃতির কাছে কত কবে বিড়ম্বনার কথা।
হাসি, কথা না বলে থাকবে কত আর
আয়নায় দেখবে কি শুধু মুখটি বার বার!
মনের সব হিসাব তুলে রাখবে কত আর!
এমন যাবে আর কতকাল!
কত স্মৃতি নিয়ে ঘুরি
নিজের স্মৃতির খবর রাখি?
সবাইকে নিয়ে ভাবি এতো
নিজের বেলায় শূন্য কেন?
প্রকৃতির অপূর্ব রুপে চেয়ে থাকি
উদাস মনে কেন তাকিয়ে থাকি?
জগৎ জুগে চিন্তা আমার
নিজের চিন্তা কেন নেই আমার?
শরীর ভালো রাখতে আছে সময় আমার
অথচ মন ভালো রাখার উপায় নেই কেন আমার?
শরীরের জন্য অনুসন্ধান, মনের জন্য কেন নেই অনুসন্ধান?
পরে পরে বলে হেলায় রাখি, পরে কি আর করতে পারি?
সময় যায়, সময় আসে
সময় কি আমার কাছে আসে?
মন খারাপে পাখি হওয়া
ভাবছো কভু সে স্বাধীন নহে!
মুক্ত কবে হবে জানো?
মনে যত্নে মন মিলবে যখন।
আজ ২৪ জুলাই — আন্তর্জাতিক আত্ম-যত্ন দিবস (International Self-Care Day)
বিশ্বজুড়ো চিন্তা করুন
মন নিয়ে ও ভাবুন, মনের খবর রাখুন
সুন্দর নিরাপদ জীবন গড়ুন।
























