শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃত্যু

২৯ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাশ থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত তরুণীর নাম মোছা. রিনা আক্তার (২৫)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে। স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। নিহত তরুণের নাম আল আমিন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, শনিবার দুপুরের পর ওই তরুণ-তরুণীকে রেললাইনের আশপাশে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাঁদের মৃত্যুর খবর পান।

 

নিহত রিনার ভাই সুমন জানান, তাঁর বোন আগে অন্য একটি বিয়ে করেছিলেন। পরে সেই সংসার ছেড়ে আল আমিনকে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের সঙ্গে রিনার যোগাযোগ কম ছিল। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, বিকেলের দিকে রেললাইনের পাশে এক তরুণ ও এক তরুণীকে দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। পরে তাঁদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted