রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার

৪২ বার পঠিত

অনলাইন ডেস্ক

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

 

পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পেয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

 

মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তাঁর অভিনীত নাটকের মধ্যে এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’সুন্দরী’ উল্লেখযোগ্য।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted