যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার

অনলাইন ডেস্ক 

 

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বড় আকারের তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। শনিবার (৫ সেপ্টেম্বর) কায়লোসহ ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী।

 

রোববার সকালে ইরানি ট্যাংকারটি ডুবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম। ভিডিওতে হামলার পর ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্যাংকারটিকে ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যেতে দেখা যায়।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর ‘পেশাদারিত্ব ও নিখুঁততার’ কারণে এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে।

 

মার্কিন বাহিনীর দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের যুদ্ধজাহাজে হামলা চালানোর পর প্রতিশোধ হিসেবে ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। এরপর দুই দেশের মধ্যে প্রায় ৪০ দিন ধরে সংঘাত চলে। যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ওই সংঘাতে ইরানের নৌবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের বেশ কয়েকটি জাহাজ ডুবে গেছে।

 

এদিকে মার্কিন হামলার জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তিনটি মার্কিন যুদ্ধজাহাজ এবং হরমুজ প্রণালিতে অনুমোদনবিহীন রুটে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

তবে ইরানের এসব নতুন হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted