দু’দিনে ঢাকায় ট্রাফিক আইনে ২,৫৫০ মামলা, ডাম্পিং ৮৬৫ গাড়ি

138 বার পঠিত

অনলাইন ডেস্ক 

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৮৬৫টি গাড়ি ডাম্পিং এবং ৪৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ডিএমপির ট্রাফিক বিভাগের বরাতে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, ২০ ও ২১ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

 

ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর বিভাগে—৬১৯টি। এরপর মতিঝিলে ৪৬২টি এবং উত্তরা বিভাগে ৪৬০টি মামলা করা হয়েছে।

 

এ ছাড়া তেজগাঁও বিভাগে ২২০টি, লালবাগে ২২২টি, গুলশানে ১৯৭টি, রমনায় ১৬৪টি এবং ওয়ারীতে ১৫৫টি মামলা করা হয়েছে।

মিরপুরে করা ৬১৯টি মামলার মধ্যে ৩৮টি বাস, ৩৯টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ২৮৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা রয়েছে।

 

লালবাগে ১০টি বাস, ১৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ারীতে ৩৪টি বাস, ১৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ ছাড়া তেজগাঁওয়ে ১৫টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে এবং গুলশানে ৩৪টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এডিসি নিয়াজ মেহেদী।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest

0 Comments
Oldest
Newest Most Voted