দিল্লির বিক্ষোভকারীদের জন্য দেশ-বিদেশ থেকে অনলাইনে খাবার পাঠাচ্ছেন সমর্থকেরা

অনলাইন ডেস্ক

 

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের জন্য দেশ-বিদেশ থেকে অনলাইনে খাবার ও পানীয় পাঠাচ্ছেন অনেক সমর্থক। সুইগি, জোম্যাটোসহ বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার করা এসব খাবার বিনা মূল্যে আন্দোলনকারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

 

ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে অনেকেই সরাসরি উপস্থিত হতে না পারলেও অনলাইনে খাবার অর্ডার করে আন্দোলনস্থলে পাঠাচ্ছেন।

 

সুইগির ডেলিভারি কর্মী প্রদীপ কুমার সিং জানান, যন্তর মন্তর এখন নিয়মিত ডেলিভারির একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। অনেক গ্রাহক তাঁকে নির্দেশ দেন, খাবার নির্দিষ্ট কোনো ব্যক্তির হাতে নয়, বরং আন্দোলনে থাকা যাঁদের প্রয়োজন তাঁদের মধ্যে বিতরণ করে দিতে।

 

তিনি জানান, সম্প্রতি একটি সমুচার অর্ডার পৌঁছে দেওয়ার সময়ও একই নির্দেশনা পান। কেউ খাবার নিতে আসেননি; বরং উপস্থিত আন্দোলনকারীদের মধ্যে তা বিলিয়ে দিতে বলা হয়েছিল।

 

শুধু ভারতের ভেতর থেকেই নয়, বিদেশ থেকেও আন্দোলনকারীদের জন্য খাবার ও পানীয় পাঠানো হচ্ছে। আরেক ডেলিভারি কর্মী মহেন্দ্র কুমার বলেন, তিনি বিদেশ থেকে দেওয়া একটি অর্ডারের চা আন্দোলনস্থলে পৌঁছে দিয়েছেন। তবে কে পাঠিয়েছেন, সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।

 

এদিকে চলমান বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির অভিযোগে এখন পর্যন্ত ১০টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, মন্দির মার্গ, বারাখাম্বা রোড ও কর্তব্য পথ থানায় পৃথক মামলা নথিভুক্ত হয়েছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted