শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব

2 বার পঠিত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরির ঘটনা ঘটেছে। একই সঙ্গে কাপ-পিরিচসহ আরও কিছু মালামাল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মো. মাহাবুব হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রবিবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের একটি জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলা থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে কাপ-পিরিচসহ আরও কিছু মালামাল চুরির ঘটনা ঘটেছে। তবে এতে কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘কীভাবে হার্ডডিস্ক খুলে নিয়ে গেল সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

জিডিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভবনের রুমের চাবি মো. মাহাবুব হোসেনের কাছে থাকে। গত ১৪ জুন সন্ধ্যা সোয়া ৬টায় এবং ২৩ জুলাই রাত ৮টার সময় মো. মাহাবুব হোসেন শাহবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন কক্ষ থেকে মোট ২২টি কম্পিউটার থেকে হার্ডডিক্স, প্রসেসর, র‍্যাম, প্রিন্টার, মূল্য অনুমান- ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এবং বিবাদীকে শনাক্ত করা হয়।’

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted