আজও পাঠকের মনে চিরচেনা সুনীল গঙ্গোপাধ্যায়

27 বার পঠিত

গালিবা আনতারা সোয়ারা

বাংলা সাহিত্যের খুব পরিচিত একটি নাম সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি ও কিশোর সাহিত্য—সব জায়গাতেই তিনি লিখেছেন। তিনি অনেক বছর আগে চলে গেছেন, কিন্তু তাঁর লেখা এখনো পাঠকের কাছে সমান পরিচিত। ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন সুনীল গঙ্গোপাধ্যায়। দেশভাগের পর তাঁর পরিবার কলকাতায় চলে যায়। সেখানেই তাঁর সাহিত্যজীবন শুরু হয়। অল্প বয়স থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে বাংলা সাহিত্যে নিজের একটি শক্ত জায়গা তৈরি করেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় মানুষের খুব পরিচিত কিছু কথা পাওয়া যায়। প্রেম, ভালোবাসা, অপেক্ষা, অভিমান, একাকিত্ব, পাওয়া-না পাওয়া—এসব নিয়েই তিনি লিখেছেন। তাঁর কবিতা পড়লে অনেক সময় মনে হয়, নিজের মনের কথাই যেন পড়ছি। এই সহজ করে মনের কথা বলার কারণেই তাঁর কবিতা এত মানুষের কাছে ভালো লেগেছে। আজও তাঁর কবিতা মানুষের কাছে চিরচেনা ও পরিচিত। নতুন প্রজন্মের অনেক পাঠকও তাঁর কবিতা পড়ছেন, তাঁর লেখার সঙ্গে পরিচিত হচ্ছেন। তাঁর ‘পাহাড় চূড়া’ কবিতাটিও পাঠকের কাছে বেশ পরিচিত ও পছন্দের। সময় বদলেছে, কিন্তু মানুষের অনুভূতি খুব বেশি বদলায়নি। তাই সুনীলের লেখাও এখনো পাঠকের কাছে আপন। নতুন প্রজন্মের অনেক পাঠকও তাঁর কবিতা পড়ছেন, তাঁর লেখার সঙ্গে পরিচিত হচ্ছেন। তাই সুনীলের লেখাও এখনো পাঠকের কাছে আপন।

কবিতার পাশাপাশি উপন্যাসেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘সেই সময়’, ‘প্রথম আলো’ ও ‘পূর্ব-পশ্চিম’। ইতিহাসের পাশাপাশি এসব বইয়ে মানুষের জীবন, সম্পর্ক ও সময়ের পরিবর্তনের কথা উঠে এসেছে। ‘নীললোহিত’ নামে তিনি অনেক ভ্রমণকাহিনিও লিখেছেন। আর কিশোরদের কাছে তিনি পরিচিত কাকাবাবু চরিত্রের স্রষ্টা হিসেবে।

২০১২ সালের ২৩ অক্টোবর মারা যান সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর চলে যাওয়ার পরও তাঁর লেখা থেমে থাকেনি। বইয়ের পাতায়, পাঠকের মনে এবং নতুন প্রজন্মের পড়ার টেবিলে তিনি এখনো আছেন। তাঁর লেখা পড়ার জন্য কোনো বিশেষ দিনের দরকার হয় না। বইয়ের তাক থেকে তাঁর একটি বই তুলে নিলেই আবার তাঁর সঙ্গে পরিচয় হয়। একটি কবিতা পড়লেই হয়তো মনে পড়ে যায় তাঁর লেখা কতটা সহজভাবে আমাদের মনের কথা বলে।

আজ ৭ সেপ্টেম্বর, সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে তাঁকে স্মরণ করি তাঁর লেখা ও সাহিত্যকর্মের প্রতি ভালোবাসা দিয়ে—যে লেখা এত বছর পরও পাঠকের কাছে পুরোনো হয়নি।

 

শিক্ষার্থী, বাংলা বিভাগ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted