ফটোগ্রাফি যদি আপনার প্যাশন হয়ে থাকে তাহলে জেনে নিন মোবাইল দিয়ে ফটোগ্রাফির সহজ টিপস। বর্তমানে কমবেশি সবার কাছে স্মার্টফোন থাকে। স্মার্টফোন থাকার সুবিধার্থে এখন ছবি তোলার জন্য ডিএসএলআর এর চাইতেও মোবাইল দিয়ে ফটোগ্রাফি বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। আপনি যাতে আপনার অ্যান্ড্রয়েড ফটোগ্রাফিতে আরো বেশি দক্ষ হতে পারেন তার জন্য আমরা আজকের আর্টিকেলে মোবাইল দিয়ে ফটোগ্রাফির সহজ ৯ টি টিপস নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করছি এই টিপস গুলো অনুসরণ করে আপনি খুব সহজেই মোবাইল ফটোগ্রাফিতে দক্ষ হয়ে উঠতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মোবাইল দিয়ে ফটোগ্রাফির সহজ টিপস জেনে নেওয়া যাক।
১) সেটিং এর ডিফল্ট অপশন চেক করুন
ভালো ফটোগ্রাফির জন্য আপনার ফোনের ক্যামেরা সেটিংসে কিছু ডিফল্ট অপশন চেক করা জরুরি। এর মধ্যে অন্যতম হলো:
- এইচডিআর: এই অপশনটি চালু থাকলে বিভিন্ন আলোতে ভালো ছবি তোলা যায়।
- গ্রিড লাইন: ছবি তোলার সময় গ্রিড লাইন ব্যবহার করলে ছবির কম্পোজিশন সুন্দর হয়।
- ফোকাস: ছবির মূল বিষয়বস্তুর উপর ফোকাস ঠিক আছে কিনা, সেটি চেক করুন।
- রেজোলিউশন: ভালো ছবির জন্য ক্যামেরার সর্বোচ্চ রেজোলিউশন ব্যবহার করুন।
- আইএসও: কম আলোতে ছবি তোলার সময় আইএসও বাড়িয়ে নিন।
- হোয়াইট ব্যালেন্স: ছবির রঙ ঠিক রাখতে হোয়াইট ব্যালেন্স ঠিক রাখুন।
২) হাত স্থির করে ছবি তুলুন
হাত স্থির রেখে ভালো ছবি তোলার জন্য দু’হাত ব্যবহার করুন। ক্যামেরা বা ফোনটি দুই হাতে ধরে ছবি তুলুন। এতে হাত কাঁপার সম্ভাবনা কমে যায়। এক হাত দিয়ে ক্যামেরা বা ফোন ধরে অন্য হাতটি দিয়ে দেয়াল বা অন্য কোনো শক্ত বস্তুর উপর শরীরের ভর দিয়ে ছবি তুলুন। সম্ভব হলে ট্রাইপড ব্যবহার করুন। ট্রাইপড ব্যবহার করলে ক্যামেরা বা ফোন স্থির থাকে এবং ছবি পরিষ্কার আসে। ক্যামেরা বা ফোনের টাইমার ব্যবহার করে ছবি তুললে শাটার বাটনে চাপ দেওয়ার সময় হাত কাঁপার সম্ভাবনা থাকে না।
৩) কখনো ডিজিটালি জুম করবেন না
ডিজিটালি জুম না করে ভালো ছবি তোলার কিছু উপায় রয়েছে। সেগুলো হলো:
অপটিক্যাল জুম ব্যবহার করুন:
আপনার ক্যামেরা বা ফোনে যদি অপটিক্যাল জুম থাকে, তবে সেটি ব্যবহার করুন। অপটিক্যাল জুম ছবিতে গুণগত মান বজায় রাখে।
কাছ থেকে ছবি তুলুন:
ছবি তোলার সময় সর্বদা সাবজেক্টের উপর ক্লিক করার চেষ্টা করুন। সাবজেক্টের উপর ক্লিক করলে ছবির গুণগতমান ভালো থাকে এবং এক্ষেত্রে ছবি ভালো আসার সম্ভাবনা থাকে।
ক্রপ করুন:
ছবি তোলার পর, আপনি এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ছবি ক্রপ করতে পারেন। এতে ছবির গুণগত মান নষ্ট হবে না। বর্তমানে আইফোন এক্স এবং স্যামসাং গ্যালাক্সি নোট 8 এর মত ফোন গুলোতে 2x জুম অপশন দেওয়া থাকে। ফলে এসব ক্যামেরাগুলোতে জুম না করার কোন প্রশ্নই উঠে না। কিন্তু আপনার ফোনে যদি এই জুমিং অপশন না থাকে তাহলে অটোমেটিক্যালি জুম করার চেষ্টা করবেন না। এতূ ছবির মান খারাপ হয়ে যাবে।
৪) অটো মোড সম্পর্কে সচেতন হোন
ভালো ছবি তোলার জন্য অবশ্যই মোবাইলের অটো মোড সম্পর্কে জানুন। আপনি যখন আপনার ফোনের অটো মোড সম্পর্কে জানতে পারবেন তখন অটোমেটিক্যালি আপনার ফোনটি কখন হাই আইসো ব্যবহার করছে কিংবা শাটার স্পিড লং হচ্ছে তা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। আপনার ফোনের অটো মোড সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য ফোনের ডিফল্ট অপশন আরো ভালোভাবে চেক করুন এবং ডিফল্ট অপশন সম্পর্কে ভালোভাবে জানুন।
৫) একাধিক শট নেওয়ার চেষ্টা করুন
কোন কিছুর মন মত ছবি পাওয়ার জন্য মাত্র একটি বা দুইটি ক্লিক করা উচিত নয়। বরং একই জায়গা থেকে আপনি একাধিক শট নিতে পারেন এবং পরবর্তীতে সেখান থেকে আপনি আপনার মনের মত যে কোন একটি ছবি বাছাই করে ব্যবহার করতে পারেন। প্রতিটি ক্লিক থেকে যে আপনি একটি ছবি পাবেন বিষয়টি এমন নয়। বরং প্রত্যেকটি ক্লিকে আপনি ভিন্ন ভিন্ন ছবি পাবেন যেখান থেকে সহজেই আপনি আপনার পছন্দের ছবিটি বাছাই করে নিতে পারবেন। সুতরাং যখনই ছবি তুলবেন তখনই একই ছবি বারবার তোলার চেষ্টা করুন।
৬) ফটো এডিটর ব্যবহার করুন
ভালো ছবি ধারণ করার জন্য সব সময় যে আপনাকে একজন ভালো ফটোগ্রাফার হতে হবে বিষয়টি এমন নয়। কারণ ফটো এডিটর যদি আপনি ছবিতে ব্যবহার করে থাকেন তাহলে ছবির আলো এবং রঙের ভারসাম্য বজায় থাকবে। ছবি যদি কিছুটা আঁকাবাঁকা থাকে তাহলে ফটো এডিটর ব্যবহার করে আপনি তা ঠিক করতে পারছেন। ছবির শার্পনেস এবং ক্লিয়ারিটি বাড়ানো কমানো যায় ফটো এডিটর ব্যবহার করে। এছাড়া ফটো এডিটর এর মধ্যে থাকে বিভিন্ন এফেক্ট এবং ফিল্টার। যা ব্যবহার করে আপনি ছবির রং এবং ছবির ধরন দুটোই পাল্টে ফেলতে পারেন। এছাড়া ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য ফটো এডিটর ব্যবহার করা যেতে পারে।
৭) Raw তে ক্যাপচার করুন
যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা বেশিরভাগ RAW ফাইলে ছবি ক্যাপচার করেন। প্রথমদিকে শুধুমাত্র ডিএসএলআর ব্যবহারকারীরা RAW ফাইলে ছবি ক্যাপচার করতো। কিন্তু বর্তমানে এন্ড্রয়েড ব্যবহারকারীরাও এই পদ্ধতিতে দারুণ ছবি তুলছে। RAW ফাইল ফরম্যাটে ছবি তুললে ছবির কোয়ালিটি কমে না, ব্রাইটনেস এবং ডার্কনেস ঠিক থাকে। এতে করে পরবর্তীতে ছবি তোলার সময়ও ছবির গুণগত মান ঠিক থাকে।
৮) পোট্রেট মোড ব্যবহার করা শিখুন
পোর্ট্রেট ছবির জন্য কম আলো সবচেয়ে ভালো। তাই এখানে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন। মেঘলা দিনের আলো পোর্ট্রেটের জন্য বেশ পারফেক্ট হয়ে থাকে। পোর্ট্রেট মোড এর ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড যেন ঝাপসা থাকে সেদিকে খেয়াল রাখুন। ব্যাকগ্রাউন্ড খুব বেশি উজ্জ্বল বা আকর্ষণীয় হলে, তা সাবজেক্ট থেকে সরিয়ে নিতে পারে।
পোর্ট্রেট মোড এর ছবি তোলার সময় বিষয়বস্তু থেকে সঠিক দূরত্ব বজায় রাখুন। খুব কাছে বা খুব দূরে ছবি তুললে পোর্ট্রেট মোডের একচুয়াল ফেসিলিটি পাবেন না। তাছাড়া পোট্রেট মোডে ক্লিক করার সময় ক্যামেরা বা ফোনের ফোকাস পয়েন্ট চোখের উপর রাখুন। ছবি তোলার পর, এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ছবির আলো, রঙ এবং অন্যান্য বিষয় ঠিক করতে পারেন।
৯) বেশি আলোতে ছবি তোলার চেষ্টা করুন
ছবি কতটা সুন্দর হবে বা খারাপ হবে তা অনেকাংশে নির্ভর করে আলোর উপর। ছবি তোলার সময় যদি আপনার ফোনের আই এস ও ২০০ বা তার থেকে কিছু কম দেখে ছবি তোলেন তাহলে আপনার ছবি কম আলোতেও সুন্দর আসবে। কিন্তু আপনি যদি সুন্দর ফটোগ্রাফি চান সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই আলোতে গিয়ে ছবি তুলতে হবে। কম আলোতে আই এস যতই রাখুন না কেন এতে ছবির মান খুব একটা ভালো আসে না।
শেষ কথা
প্রিয় পাঠক, আপনারা যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফির সহজ টিপস সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হয়েছে বলে বিশ্বাস করি। উপরিউক্ত টিপসগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে দারুন ফটোগ্রাফি করতে পারবেন বলে আশা রাখি। আর্টিকেলটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে তা কমেন্টের মাধ্যমে জানান এবং এমন কতগুলো আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।