শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক মাইগ্রেশনের ভোট

163 বার পঠিত

ঢাকা কলেজ প্রতিনিধি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে অনলাইন ভোটগ্রহণ শেষ হয়েছে। ৭৮ ঘণ্টার এ ভোট কার্যক্রমে মোট ভোট পড়েছে ৩৬ শতাংশ।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত ভোট নেওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে ভোট দেওয়ার সময়সীমা আরও ১৮ ঘণ্টা বাড়ানো হয়।

 

তিন শিক্ষাবর্ষের সাত কলেজের মোট ৫৪ হাজার ৩৯৬ জন শিক্ষার্থী ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৯ হাজার ৬৮২ জন।

 

শিক্ষাবর্ষভিত্তিক হিসাবে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৮ হাজার ৮১৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৮৫৬ জন। ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১৭ হাজার ৯২৫ জনের মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৯১ জন। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৭ হাজার ৬৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৫১৬ জন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে মতামত জানতে এ ভোটের আয়োজন করা হয়।

 

শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মতামত গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ করতে সরাসরি ভোটের পরিবর্তে অনলাইন পদ্ধতি বেছে নেয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

 

এখন ভোটের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest

0 Comments
Oldest
Newest Most Voted