সাকিবুল হাছান:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের প্রস্তুতির লক্ষ্যে আয়োজিত ফ্রি কোচিং কার্যক্রম ‘অন্বেষণ’-এর অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনার কৌশল, সময় ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুনের সৌজন্যে বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বুড়িচং ব্রাহ্মণপাড়া সংবাদ-এর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, বিশিষ্ট রাজনীতিবিদ ও বাসেডের উপদেষ্টা মামুন চৌধুরী, বাসেডের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মো. জাকির খান, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক গাজী রুবেল, বাসেডের সাবেক সদস্য সচিব রেজাউল আমিন শান্ত, সাবেক সহ-সম্পাদক মো. পলাশ হাসান, ছাত্রনেতা আহমেদ অনিক, রহমত উল্লাহ, মো. শাকিল, বিএসএ সভাপতি আলিফ ভুইয়া, বাসেডের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেইন, সাবেক সহ-সম্পাদক শুভ চক্রবর্তী, সাবেক সহ-সম্পাদক উজ্জ্বল মাহমুদ, সাবিউল মাসানি, সুফিয়ান হেলালিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি সঠিক দিকনির্দেশনা ও মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘অন্বেষণ’-এর মতো উদ্যোগ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কল্যাণে ‘অন্বেষণ’ কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তারা।
অনুষ্ঠানে অতিথিদের দিকনির্দেশনা, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে অরিয়েন্টেশন প্রোগ্রামটি শেষ হয়।















