টানা ৪ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কীভাবে?

16 বার পঠিত

অনলাইন ডেস্ক

 

আগস্টের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দীর্ঘ বিরতির সুযোগ। তবে এই সুবিধা পেতে কী করতে হবে? মাত্র এক দিনের একটি সিদ্ধান্তেই কীভাবে টানা চার দিনের ছুটি মিলতে পারে, জেনে নিন বিস্তারিত।

 

জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সাধারণ ছুটি না থাকলেও আগস্টের শুরুতেই মিলছে দীর্ঘ ছুটির সম্ভাবনা।

 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।

 

তবে সরকারি চাকরিজীবীরা যদি ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক (ঐচ্ছিক) ছুটি নেন, তাহলে ৫ আগস্টের সাধারণ ছুটি, ৬ আগস্টের নৈমিত্তিক ছুটি এবং ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি—সব মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

 

এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবারকে সময় দেওয়া, ব্যক্তিগত ভ্রমণ কিংবা প্রয়োজনীয় ব্যক্তিগত কাজ সম্পন্ন করার পরিকল্পনা করতে পারেন।

 

এবারের আগস্টের শুরুতেই তাই সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে একটি সম্ভাব্য দীর্ঘ ছুটির সুযোগ।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted