ঢাবির চার হলে সাউন্ড বক্স বাজিয়ে গান ছাত্রদলের, শিক্ষার্থীদের প্রতিবাদ

আর্টিকেল এর সূচিপত্র

ঢাবির চার হলে সাউন্ড বক্স বাজিয়ে গান ছাত্রদলের, শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলপাড়ায় রাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কবি জসীমউদ্দীন হল মাঠে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় উদযাপন উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের মাঠে ‘ডিজে নাইট’-এর আয়োজন করেন পাশ্ববর্তী কয়েকটি হলের ছাত্রদল নেতাকর্মীরা।

এ আয়োজনের নেতৃত্বে ছিলেন শহিদ ওসমান হাদি হল (প্রস্তাবিত) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, একই হলের বহিষ্কৃত নেতা শরিফ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার হারুন ও আহ্বায়ক সদস্য আদনান শাহরিয়া প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৬টা থেকে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো শুরু হয়। অভিযোগের পর কয়েকবার গান বন্ধ করা হলেও রাত ১০টার দিকে পুনরায় সর্বোচ্চ ভলিউমে গান বাজানো হয়। এতে পাশ্ববর্তী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল ও শহিদ ওসমান হাদি হলের শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

পরে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে গান বন্ধ করলে তাদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের উত্তপ্ত বাকবিনিময় হয়। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হয়।

উচ্চ শব্দে গান বাজানোর কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ঢাবির শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, আগামীকাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। কিন্তু সন্ধ্যা থেকে বিকট শব্দে গান বাজানোয় পড়তে পারিনি। এমনকি ঘুমাতেও সমস্যা হয়েছে।

আয়োজকদের একজন, ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সামিউল আলম বলেন, আমরা প্রক্টর স্যারের কাছ থেকে রাত ১০টা পর্যন্ত গান বাজানোর অনুমতি নিয়েছি।

তবে কবি জসীমউদ্দীন হল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে এ ধরনের কোনো অনুমতির তথ্য নেই। হল প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “অনুমতি ছাড়া এখানে গান বাজানোর নিয়ম নেই। আশেপাশে একাধিক আবাসিক হল রয়েছে। উচ্চস্বরে গান বাজানোর জন্য সাধারণত আমরা অনুমতি দিই না।”

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments