সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না: নাহিদ ইসলাম

129 বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতিতে মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছেন। কিন্তু স্থানীয় প্রশাসন ও সরকারের কার্যকর উপস্থিতি দেখা যাচ্ছে না। তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হচ্ছে, তাই যার যার সামর্থ্য আছে সবাইকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থার সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, অতীতে বেড়িবাঁধ নির্মাণে বিপুল অর্থ বরাদ্দ হলেও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল মেলেনি। তিনি দাবি করেন, বর্তমান সরকারের বাজেটের একটি টাকাও দুর্নীতির মাধ্যমে অপচয় হতে দেওয়া হবে না।

নাহিদ ইসলাম আরও জানান, আনোয়ারার পাশাপাশি বাঁশখালীসহ চট্টগ্রামের অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও এনসিপির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুবশক্তির সভাপতি এডভোকেট তারিকুল ইসলাম, ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নেতা জুবাইরুল আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted