ঢাকা কলেজে তরুণ কলাম লেখক ফোরামের বার্ষিক লেখা প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠান

রাকিব হাসান

 

তরুণদের অন্যতম বৃহৎ বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর অন্যতম ইউনিট ঢাকা কলেজ। ঢাকা কলেজের তরুণ লেখকগণ নিয়মিত পত্রিকার পাতাগুলোতে লেখালেখি করছে। দেশ-জাতির কল্যানে, সমাজের সমস্যা সমাধানে ও মানবিক বাংলাদেশ গড়তে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করছে তারা।

 

২৪ আগস্ট (সোমবার) বছরজুড়ে প্রকাশিত লেখাসমূহ নিয়ে কলেজের বিজয় চত্ত্বরে লেখা প্রদর্শনী অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনের প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম ইলিয়াস। তিনি আয়োজন ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের লেখাগুলো সম্পর্কে মতামত জানান। পাশাপাশি বর্ষসেরা লেখক ও সংগঠকদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি।  অধ্যাপক এ. কে. এম ইলিয়াস বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীদের লেখালেখি আমাদের অনুপ্রেরণা জোগায়। দেশ, সমাজ ও জাতির জন্য লেখালেখি চালিয়ে যাওয়ার অনুরোধ জানাই। বর্তমানের নানা সংকট নিরসনের জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিবে আশাকরি”।

 

আয়োজনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি রাকিব হাসান। তিনি ফোরামের স্মৃতি প্রকাশ করতে গিয়ে বলেন, ” একমাত্র তরুণ কলাম লেখক ফোরামেই তরুণরা জাতীয় পত্রিকাগুলোতে লেখালেখি করে সমাজ সম্পর্কে তরুণদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। ২৫ টি শাখার মধ্যে অন্যতম ঢাকা কলেজের লেখকরা”। পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য, পাঠচক্র ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান এবং সম্পাদকীয় পর্ষদ সদস্য হাসিবুল হাসান হিমেল। তারাও সংগঠন নিয়ে নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন।

 

ঢাকা কলেজের কমিটির সদস্যরা, সাধারণ লেখক ও সদস্যরা ফোরাম নিয়ে নিজেদের অনূভুতি প্রকাশ করেন৷ ঢাকা কলেজের লেখকবৃন্দ তরুণদের অন্যতম বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের স্লোগান “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” কে সামনে রেখে দেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

রাকিব হাসান

সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted