সাবেক এমপিসহ আওয়ামী লীগের তিন নেতার জামিন

আর্টিকেল এর সূচিপত্র

আওয়ামী লীগের তিন নেতার জামিন দিয়েছেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ। রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজ। একই সঙ্গে দলটির আরও দুই শীর্ষ নেতাকে জামিন দিয়েছে আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার জিআরও এসআই শম্ভু এই তথ্য নিশ্চিত করেছেন। জামিনপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন- বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments