মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জে দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আর্টিকেল এর সূচিপত্র

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের দুই পাড়ার দুই কিশোর সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে ওই বিরোধ দুই পরিবারের বাইরে ছড়িয়ে পড়ে এবং দুই পাড়ার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, ফুটবল খেলা নিয়ে দুই কিশোরের ঝগড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments