ইউটিউব থেকে আয় করবেন কিভাবে?

আর্টিকেল এর সূচিপত্র

ইউটিউব থেকে অর্থ উপার্জন বেশ সহজ হলেও আপনাকে জেনে নিতে হবে কিভাবে ইউটিউব থেকে আয় করবেন সে সম্পর্কে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রতিনিয়ত Youtube এ বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন। তাছাড়া ইউটিউবে ৫০০ ঘণ্টারও বেশি স্ট্রিম হয় প্রত্যেক মিনিটে। সুতরাং অর্থ ইনকাম করার জন্য এটি বেশ বড় একটি প্ল্যাটফর্ম, এবং এখান থেকে আপনি অনায়াসে কিছু টিপস ফলো করে টাকা রোজগার করতে পারেন। তবে Youtube থেকে অর্থ ইনকাম করার প্রথম ধাপ হল- আপনাকে ইউটিউবে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। চ্যানেল তৈরি করার পর কোন কোন পদ্ধতি অনুসরণ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন তা নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের পোস্ট। আজকের আর্টিকেলে আপনাকে জানাবো- কিভাবে ইউটিউব থেকে আয় করবেন।

১) অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ইনকাম

অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আপনার চ্যানেলের বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ অ্যাফিলিয়েট প্রোগ্রাম কোনগুলো হতে পারে তা খুঁজে বের করতে হবে। বিভিন্ন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং কোম্পানির নিজস্ব অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। এখান থেকে যেকোনো প্রোগ্রামে যোগদানের পর আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাফিলিয়েট লিংক যুক্ত করতে পারেন। 

যখন ভিজিটর সেই লিংকে ক্লিক করে কোনো পণ্য বা পরিষেবা ক্রয় করবেন, তখন আপনি একটি নির্দিষ্ট অংকের কমিশন লাভ করেন।‌ তবে অ্যাফিলিয়েট লিংক এর মাধ্যমে ইনকাম বৃদ্ধির জন্য আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ভিডিও তৈরি করা জরুরি। ভিডিওতে পণ্যের ব্যবহার, সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে ভিজিটরের কাছে খুলে বলুন। 

আপনার প্রোফাইলে আসা ভিজিটরের সাথে একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করুন যাতে তারা আপনার যে কোন রিভিউ এর উপর ভরসা রাখতে পারে। নিয়মিত ভিডিও আপলোড করুন এবং আপনার অ্যাফিলিয়েট লিংকগুলিকে সঠিকভাবে ভিডিও এর মধ্যে ইনক্লুড করুন। তাছাড়া থাম্বনেইল এবং টাইটেল আকর্ষণীয় করুন যাতে আপনার ভিডিও আরো বেশি আকর্ষণীয় হয়।

২) বিজ্ঞাপন থেকে আয়

ইউটিউবে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে হলে, প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং নিয়মিত আকর্ষণীয় ও মানসম্মত ভিডিও আপলোড করতে হবে। এরপর ইউটিউবের মনিটাইজেশন প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনার চ্যানেলে কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার এবং গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম থাকতে হবে। আপনার আবেদন যদি ইউটিউব গ্রহণ করে তবে, আপনি আপনার ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখাতে পারবেন। 

যখন দর্শকরা সেই বিজ্ঞাপনগুলো দেখবে বা ক্লিক করবে, তখন আপনি সেই থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তবে, বিজ্ঞাপনের আয় আপনার ভিডিওর বিষয়বস্তু, দর্শক এবং বিজ্ঞাপনের ধরনের উপর নির্ভর করে। নিয়মিত ভালো কনটেন্ট তৈরি ও আপলোড করার মাধ্যমে আপনার আয় বৃদ্ধি করা সম্ভব।

৩) ডোনেশন এর মাধ্যমে আয়

ইউটিউবে ডোনেশনের মাধ্যমে আয় করার জন্য আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে। এবং প্রতিনিয়ত বেশ ভালো সংখ্যক ভিজিটর এই ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে। এই পদ্ধতিটি চালু করার জন্য প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য তৈরি হতে হবে। এর জন্য ইউটিউবের কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। যেমন কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার এবং গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম থাকা। 

একবার আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অনুমোদিত হলে, আপনি ‘সুপার থ্যাংকস’ (Super Thanks) নামক একটি ফিচার চালু করতে পারেন। সুপার থ্যাংকস হল একটি ডোনেশন টুল যার মাধ্যমে দর্শকরা আপনার ভিডিওর জন্য বিভিন্ন অঙ্কের অর্থ দান করতে পারে। এটি আপনার এবং আপনার দর্শকদের মধ্যে একটি সরাসরি আর্থিক সংযোগ স্থাপন করে। ডোনেশনের পরিমাণ এবং আপনার আয়ের অংশ  ইউটিউবের নির্দিষ্ট কিছু নিয়ম দ্বারা নির্ধারিত হয়। এই ফিচারটি ব্যবহার করে আপনি আপনার  দর্শকদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন কিন্তু এটি কোনভাবেই রাতারাতি বড়লোক হওয়ার প্রক্রিয়া নয়।

৪) পণ্য বিক্রয় করে আয় করা

ইউটিউবে পণ্য বিক্রি করে আয় করার বেশ কয়েকটি কার্যকর উপায় রয়েছে। প্রথমত, আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে আপনার পণ্য বা ব্যবসার প্রচার করতে পারেন। ভিডিওর মধ্যে পণ্যের ব্যবহার বিস্তারিতভাবে দেখাতে পারেন, পণ্যের বৈশিষ্ট্য ও সুবিধাগুলো ভিজিটরদের সামনে তুলে ধরতে পারেন এবং দর্শকদের এটি কেনার জন্য উৎসাহিত করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনার পণ্যের ওয়েবসাইটের লিঙ্ক বা যোগাযোগের তথ্য দিতে ভুলবেন না। 

দ্বিতীয়ত, আপনি ইউটিউবের ‘শপিং’ (Shopping) ফিচারটি ব্যবহার করতে পারেন। যদি আপনার একটি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে (যেমন- Shopify বা Teespring এর সাথে যুক্ত), তবে আপনি আপনার ভিডিও এবং চ্যানেলের সাথে আপনার পণ্যগুলি সরাসরি লিঙ্ক করতে পারবেন। দর্শকরা ভিডিও দেখা অবস্থায় বা আপনার চ্যানেলের পেজে আপনার পণ্য দেখতে এবং কিনতে পারবে। এবং আপনার চ্যানেলটি যত বেশি পপুলার হবে এবং এখানে পণ্যের পরিমাণ যত বেশি থাকবে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন। তবে মনে রাখবেন, সঠিক পদ্ধতিতে মার্কেটিং ব্যতীত আপনি ইউটিউব থেকে পণ্য বিক্রি করতে পারবেন না।

৫) স্পন্সরশিপ এর মাধ্যমে আয় করা

স্পন্সরশিপের মাধ্যমে ইউটিউব থেকে আয় করার একটি জনপ্রিয় উপায় হলো বিভিন্ন ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করা। যখন আপনার চ্যানেলে যথেষ্ট সংখ্যক দর্শক এবং একটি নির্দিষ্ট বিষয়ে পরিচিতি তৈরি করতে পারবে, তখন বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বা পরিষেবার প্রচারের জন্য আপনার সাথে যোগাযোগ করতে আগ্রহী হবে। স্পন্সরশিপের ক্ষেত্রে, আপনি ব্র্যান্ডের দেওয়া পণ্য বা পরিষেবা ব্যবহার করে আপনার ভিডিওতে তার গুণাগুণ তুলে ধরতে পারেন। এর বিনিময়ে ব্র্যান্ড আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। 

স্পন্সরশিপ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ডেডিকেটেড ভিডিও তৈরি করা, ভিডিওর শুরুতে বা মাঝে ব্র্যান্ডের উল্লেখ করা, অথবা পণ্যের রিভিউ করা। সফল স্পন্সরশিপের জন্য, আপনার দর্শকদের সাথে আপনার বিশ্বাসযোগ্যতা বজায় রাখা জরুরি। আপনার ইউটিউব ভিডিওতে স্পনসরড অংশ স্পষ্টভাবে উল্লেখ করুন যাতে দর্শকরা এটি সম্পর্কে অবগত থাকে। নিয়মিত আকর্ষণীয় এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করা স্পন্সরশিপ পাওয়ার সম্ভাবনা বাড়াতে সাহায্য করে।

শেষ কথা

প্রিয় পাঠক পাঠিকা, আজকের পোস্টে আপনার আপনাদের জন্য কিভাবে ইউটিউব থেকে আয় করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা ইউটিউব থেকে আয় করার উপায় খুঁজছেন, ইউটিউবে একেবারেই নতুন তাদের জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। সম্পূর্ণ আর্টিকেলটি যারা পড়েছেন তারা ইউটিউব থেকে আয় করার উপায় সম্পর্কে ধারণা লাভ করেছেন বলে আশা করি। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১) ইউটিউব ১০০০ ভিউতে কত টাকা দেয়?

উঃ Youtube ভিডিওতে যদি ১০০০ ভিউ হয় তাহলে সেই ভিডিও থেকে ১-২৫ ডলার পর্যন্ত আয় করা সম্ভব। ভিডিওতে ভিউ এর সংখ্যা যত বেশি হবে এখান থেকে ইনকাম এর পরিমাণ ততই বেশি হবে।

২) ইউটিউবে কত সাবস্ক্রাইব হলে টাকা পাওয়া যায়?

উঃ ইউটিউবে যদি ১০০০ সাবস্ক্রাইবার হয় এবং চ্যানেলে যদি মনিটাইজেশন চালু হয়ে যায় তাহলে প্রতি মাসে ইনকাম করা সম্ভব।

৩) কত সাবস্ক্রাইব হলে সিলভার বাটন পাওয়া যায়?

উঃ ইউটিউব চ্যানেলে যখন সাবস্ক্রাইবারের সংখ্যা  ১০০০০০ অতিক্রম করে তখন সিলভার বাটন পাওয়া যায়। মূলত Youtube এ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রিওয়ার্ড হিসেবে ইউটিউব তাদেরকে সিলভার প্লে বাটন প্রদান করে থাকে।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments